রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৭১, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৫০, মিরপুরে ১২৪, গুলশানে ৫৫ এবং উত্তরা বিভাগে ৪৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজন ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া পাঁচটি ককটেলসদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




