আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ক্যাম্প শুরুর দিনেই যুব ক্রিকেটারদের জন্য দৈনিক ভাতা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেটে ১৪ দিনের এই ক্যাম্পে ক্রিকেটারদের স্কিল ও ফিটনেস উন্নয়নে কাজ করা হবে।

ক্যাম্প শেষে আগামী ১০ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।

সিরিজ শেষে দেশে ফিরে কিছুদিন অনুশীলন করবে যুব দল। এরপর এশিয়া কাপের জন্য আবারও দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
অনূর্ধ্ব-১৯ দলে