পবিত্র মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর সম্মান রয়েছে। একই সঙ্গে এসব পবিত্র স্থানের সুরক্ষায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সবসময় সম্পূর্ণভাবে বজায় রাখা এবং নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।





