টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে দেশের তিনটি গ্রামকে নিয়ে ‘এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প’ চালু করেছে সরকার। সোমবার (১০ আগস্ট) প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
পাইলট প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামকে।
এসডিজির ১৭টি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব গ্রামে ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে দারিদ্র্য কমানো, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষার সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর উদ্যোগ রয়েছে।
পাশাপাশি গ্রামগুলোতে নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ এবং আধুনিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
দেশের টেকসই উন্নয়নে সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণবিষয়ক প্রকল্পের অধীনে ‘এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প’ নেওয়া হয়েছে।





