হরমুজ প্রণালিতে একটি ‘সাময়িক রুট’ চালুর বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনা চূড়ান্ত সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (৯ আগস্ট) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আরাগচির ভাষ্য, হরমুজ প্রণালিতে সাময়িক রুট নিশ্চিত করতে দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে, তা এখন সমাধানের খুব কাছাকাছি।

একই সংবাদ সম্মেলনে হরমুজ ঘিরে চলমান সংকট মোকাবিলার প্রসঙ্গ তোলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যেকোনো সমঝোতা স্মারক লঙ্ঘনের আশঙ্কা থাকতে পারে।

পেজেশকিয়ানের মতে, এমন পরিস্থিতিতে সামরিক সংঘাতের পথে না গিয়ে সমস্যা সমাধানে একটি যৌথ দল গঠন করা উচিত ছিল।

সূত্র: মিডল ইস্ট আই