দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার (Michael Miller)। তিনি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে বিশ্বের জন্য একটি মডেল হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত আগামী বছর (২০২৭) অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য ‘Disaster Risk Reduction Conference’-এ অংশগ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন আমন্ত্রণ গ্রহণ করেন। একই সঙ্গে বাংলাদেশের অব্যাহত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।