বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, কোর্স, স্কলারশিপ ও স্টাডি অপশন সম্পর্কে সরাসরি তথ্য দেওয়ার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BHE UNI Multi-Destination Education Expo 2026’।
আগামী ১০ অক্টোবর ২০২৬, শনিবার, রাজধানীর হোটেল সারিনা, বনানীতে দিনব্যাপী এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিতে পারবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এক্সপোতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা,ইউরোপ, স্পেন, সাইপ্রাস, মাল্টা, চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকবে।
বিদেশে পড়াশোনার পরিকল্পনা করলেও কোন দেশ বা বিশ্ববিদ্যালয় নিজের প্রোফাইলের জন্য উপযুক্ত, কোন কোর্সে আবেদন করা উচিত কিংবা স্কলারশিপের সুযোগ কী—এ ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর মিলবে এই আয়োজনে।
এক্সপোতে অংশগ্রহণকারীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে পারবেন। পাশাপাশি নিজেদের একাডেমিক ও পেশাগত প্রোফাইল নিয়ে আলোচনা করে সম্ভাব্য স্টাডি ডেস্টিনেশন, বিশ্ববিদ্যালয় ও ভবিষ্যৎ উচ্চশিক্ষার পরিকল্পনা সম্পর্কে পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, এক্সপোতে অংশগ্রহণকারীরা ল্যাপটপ গিভঅ্যাওয়ে এবং র্যাফল ড্রয়ের মাধ্যমে বিশেষ গিফট বক্স জেতার সুযোগ পাবেন।
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঠিক তথ্য ও বিভিন্ন দেশের সুযোগ এক জায়গায় তুলে ধরতেই এই মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপোর আয়োজন করেছে বিএইচই-ইউনি।





