দীর্ঘ ৪৯ দিনের প্রক্রিয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) সাত কলেজের ৫৪ হাজার শিক্ষার্থীর অ্যাকাডেমিক তথ্য স্থানান্তর সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ঢাবির সাবেক অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক মাইগ্রেশন কার্যক্রম শেষ হলো।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে সাত কলেজের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক তথ্য-উপাত্ত তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের ফলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম পরিচালনা আরও গতিশীল হবে। নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সার্বিক সফলতাও কামনা করেন তিনি।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য হস্তান্তর করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডিসিইউ উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
তিনি বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং অ্যাকাডেমিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
তথ্য হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ ছাড়া ঢাবির বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন ও রেজিস্ট্রার।
সাত কলেজের ৫৪ হাজার শিক্ষার্থীর তথ্য স্থানান্তর সম্পন্ন, এখন ডিসিইউর অধীনে
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬
৫ দিন আগে
শেয়ার করুন:

শিক্ষা
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




