দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচন। শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।
এ ছাড়া চতুর্থ ধাপের ভোটগ্রহণের জন্য ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের জন্য ২৭ মে নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬
১ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
বিষয়:নির্বাচন
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




