জামালপুরের বকশীগঞ্জে শান্তি পরিবহনের একটি বাসের চাপায় ফরিদা বেগম (৪০) ও উফেজা বেগম (৬৫) নামে দুই নারী নিহত হয়েছেন। সম্পর্কে তারা পুত্রবধূ ও শাশুড়ি।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদা বেগম উপজেলার জানকিপুর ঠাকুরপাড়া এলাকার নূর ইসলামের স্ত্রী। অপর নিহত উফেজা বেগম মৃত মকছেদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বকশীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে পথচারী ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। তবে বাসটির হেলপারকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে জানতে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ বাসটির এক হেলপারকে আটক করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বকশীগঞ্জে শান্তি পরিবহনের বাসচাপায় বউ-শাশুড়ি নিহত
জেলা প্রতিনিধি
১১ অক্টোবর, ২০২৬
১ সপ্তাহ আগে
শেয়ার করুন:

সারাদেশ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




