উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও সার্বিক সেবা প্রদানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর কার্যক্রম পরিচালনা করবে বিএইচই ইউনি।

সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল প্যারোডি সিনেমা ‘ইউনিভার্সিটি অব চাংখারপুল’-এর প্রদর্শনীকে কেন্দ্র করে দিনভর ক্যাম্পাসে থাকবে প্রতিষ্ঠানটি।

এসময় উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করবে বিএইচই ইউনি। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই ক্যাম্পাসভিত্তিক এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

‘ইউনিভার্সিটি অব চাংখারপুল’ সিনেমার শো উপলক্ষে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সরাসরি তথ্য ও পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।