সর্বশেষ
বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর বিরক্তি, দায়ীদের খুঁজে বের করার নির্দেশ আমরণ অনশনে ইবতেদায়ি শিক্ষকবৃন্দ, অসুস্থ অনেকে ইসরাইলি শাসনব্যবস্থার মাত্র কয়েক দিন বাকি : হুঁশিয়ারি মোজতবা খামেনি নাহিদ ইসলামের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক ১১ কারণে রাজস্ব আদায় কমেছে: অর্থমন্ত্রী আইআরজিসি নেতা আহমাদ বাহিদির নিহত হওয়ার গুঞ্জন উখিয়ায় সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব জামায়াতের তরুণদের ধূমপান ঠেকাতে বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি নতুন উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা ঋণ ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ শর্ত পূরণে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা: জাহেদ উর রহমান কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ পাকিস্তান-শাসিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ১১ একনেক বৈঠকে ১২ প্রকল্প, ব্যয় ধরা হয়েছে ৮১০৬ কোটি টাকা ৪৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি ভিত্তিহীন: বিজিবি শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে নবম দিনের আন্দোলন সৈয়দপুরে দগ্ধ বৃদ্ধের মৃত্যু, মরদেহ নিয়ে থানা ঘেরাও বাংলাদেশে প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয় বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার একদিন পরই প্রতিমন্ত্রীর ছেলে মীর সীমান্তের পদত্যাগ ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত: গভর্নর আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের ভারতের পুশইন চেষ্টার বিষয়ে দিল্লিকে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধন শেষ ২৬ সেপ্টেম্বরের মধ্যে মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ ইসরায়েল-ইরানকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের ডা. শফিকুর রহমানের সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সাক্ষাৎ সরকারি দল-বিরোধী দল দেখে কি দুর্যোগ আসে, প্রশ্ন আখতারের এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন শামা ওবায়েদ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে উল্লাস ইসরায়েলের কয়েকটি শহর লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু ভালো কাজে স্বীকৃতি পেলে পুলিশের মনোবল বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী এমপিও ও বকেয়া বেতনের দাবিতে কাফনের কাপড় পরে ইবতেদায়ি শিক্ষকদের অনশন ব্যাটিংয়ে আরও কার্যকর হতে চান মিরাজ মব সন্ত্রাস করে পজিশন নেওয়ার চেষ্টা জনগণ ভালোভাবে নেবে না: মুন্না যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক চিকেনস নেক’ ঘিরে রংপুর দখল পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য দিলেন পিনাকী ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ বিসিবি নির্বাচনে পরিচালক হলেন তামিম ইকবাল ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরল ৪০২ প্রাণ মতিঝিলে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে মুদ্রার ব্যাগ ছিনতাই জ্বালানি সংকট মোকাবিলায় সংসদীয় কমিটির ১২ দফা সুপারিশ ‘নামধারী সাংবাদিকদের পুনর্বাসন’ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাতের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪:৫২ দুপুর, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ইং

তরুণদের ধূমপান ঠেকাতে বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি

তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করা এবং অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘তরুণদের তামাক ব্যবহার ও অসংক্রামক রোগের ঝুঁকি প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এ দাবি জানান। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগে। তামাক ব্যবহার এসব রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। কম দাম ও সহজলভ্যতার কারণে বিপুলসংখ্যক তরুণ ধূমপান শুরু করছে, যা ভবিষ্যতে হৃদরোগ, ক্যানসার ও অন্যান্য অসংক্রামক রোগের বোঝা আরও বাড়াতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. ইরফানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির পরিচালক ও মানবসম্পদ বিভাগের প্রধান ডা. মুনতাহা ফারহান।

মূল প্রবন্ধে বলা হয়, দেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ তামাকজনিত রোগে অকালে মৃত্যুবরণ করেন। ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে তামাক ব্যবহারের হার ১০ দশমিক ৩ শতাংশ।

প্রবন্ধে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে তামাক ব্যবহার ও উৎপাদনের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা। একই সময়ে সরকার তামাক খাত থেকে রাজস্ব পেয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। একই সঙ্গে প্রতি প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপ এবং উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম যথাক্রমে ১৫০ টাকা ও ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, অসংক্রামক রোগ বর্তমানে বাংলাদেশের বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ তামাক। তরুণ বয়সে তামাকের আসক্তি শুরু হলে পরবর্তী জীবনে এসব রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, তামাকপণ্যের দাম বৃদ্ধি জনস্বাস্থ্য ও অর্থনীতি-উভয় ক্ষেত্রেই লাভজনক। আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে, মূল্য বৃদ্ধি করলে তরুণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে তামাক ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে। একই সঙ্গে রাজস্ব আয়ও বাড়ে।

তিনি আরও বলেন, বিদ্যমান জটিল বহুস্তরবিশিষ্ট কর কাঠামোর সংস্কার করা হলে সরকার ৮৫ হাজার কোটি টাকার বেশি তামাক কর রাজস্ব পেতে পারে, যা বর্তমানের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা বেশি।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান বলেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে তামাকপণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম বাড়লে বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা কমে আসে।

বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, তামাকজনিত রোগের বোঝা কমাতে কার্যকর তামাক কর ও মূল্য বৃদ্ধি জরুরি। নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে ১০ শলাকার প্যাকেটের মূল্য কমপক্ষে ১০০ টাকা নির্ধারণ করা উচিত।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, তরুণদের সুরক্ষায় কার্যকর তামাক করনীতি জাতীয় উন্নয়নের অপরিহার্য অংশ। কর বৃদ্ধি করলে একদিকে তামাক ব্যবহার কমবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

তিনি বলেন, প্রস্তাবিত কর সংস্কার বাস্তবায়িত হলে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং ৩ লাখ ৭২ হাজারের বেশি তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। দীর্ঘমেয়াদে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষের অকালমৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে।

সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক ডা. অরুনা সরকার।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে সমাবেশের ড

1

ঘরের মাঠে শেষ ম্যাচে জয়, রংপুরকে হারিয়ে দুই নম্বরে সিলেট

2

বিয়ের ছবি প্রকাশ করলেন জেফার-রাফসান

3

ইরানের সেনা সতর্ক: যুক্তরাষ্ট্র আবার হামলা করলে পরিণতি হবে ব

4

ভোলায় জেলের মুখে হাসি ফুটালো রাজা ইলিশ

5

ডিবির হাতে গ্রেপ্তার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক আফজাল নাছে

6

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

7

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

8

ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ে বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ কাগজ

9

সাইপ্রাসে এস আলম ও স্ত্রীর নামে থাকা সম্পত্তি জব্দের নির্দেশ

10

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

11

নাসিরনগরে বোরো ধান তলিয়ে ১৩ কোটি টাকার ক্ষতি, কৃষিমন্ত্রীর হ

12

মন্ত্রণালয়গুলোকে দুর্নীতিমুক্ত রাখতে মন্ত্রিত্ব ছাড়েননি জামা

13

ক্রিকেটারদের আগে ঢাকায় পৌঁছাল পাকিস্তানের কোচিং স্টাফ

14

ইরানকে ট্রাম্পের হুমকিতে যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়া

15

রামিসার অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান

16

ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

17

বিদেশ ভ্রমণে সরকারি চাকরিজীবীদের নির্দেশনা

18

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিরোধ গড়া হবে: নাসীরুদ্দীন প

19

বিশ্বে সবচেয়ে কম ওজন জাপানিদের! কোন বিশেষ পন্থায় ওজন নিয়ন্ত্

20