প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
দেড়শতাধিক এসআই পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে পুলিশের এসআই পদমর্যাদার ১৫৩ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। রোববার পুলিশ সদর দপ্তর তাদের পরিদর্শক করে তিনটি প্রজ্ঞাপন জারি করে । পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
সাব ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) ৬০ জন, সাব ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) ৪৫ জন এবং ট্রাফিক বিভাগে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পদে কর্মরত ৫ জন পুলিশ সার্জেন্টকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি প্রাপ্তদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যার্থে এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২ বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টারসকে কপি দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭