প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
ত্রয়োদশ সংসদ নির্বাচন: কোন ইস্যুতে প্রভাবিত হবে ভোটারদের সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের লড়াই নয়; বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও নীতিনির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা, গণতন্ত্র সংকট ও রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রেক্ষাপটে ভোটারদের সামনে এবার বেশ কয়েকটি বড় ইস্যু রয়েছে।
বিশ্লেষকদের মতে, গণভোট ও রাষ্ট্রসংস্কার, গুম-খুন ও সহিংস ঘটনার বিচার, দুর্নীতি দমন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ— এসব ইস্যু ভোটের মাঠে বড় ভূমিকা রাখবে। তরুণ ভোটারদের একটি বড় অংশ শুধু সরকার পরিবর্তন নয়, শাসনব্যবস্থার কাঠামোগত সংস্কার চায় বলেও মত দেন তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন কেবল প্রতীকের লড়াই নয়; বরং নাগরিক জীবনের বাস্তব সমস্যা, রাষ্ট্র পরিচালনার ধরন ও ভবিষ্যৎ পথনির্দেশ নিয়ে ভোটারদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যে দল বা প্রার্থী এসব ইস্যুতে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য অবস্থান নিতে পারবে, ভোটের মাঠে তারাই এগিয়ে থাকতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭