প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে হাতবোমা হামলায় আহত ৩

গোপালগঞ্জ শহরের নিচুপাড়ার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশু এবং দুই আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম।
আহতরা হলেন- আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, জামাল মোল্লা ও গোপালগঞ্জ শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর শিশুকন্যা আমেনা খানম (১৩)।
রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু সামান্য আহত হয়েছে। তবে এখন কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ করা হচ্ছে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭