প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
অনিয়মের অভিযোগে ৩ আসনে ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে 'ভোটগ্রহণে বিশৃঙ্খলার' অভিযোগ তুলে সেখানকার ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এই তিন আসন হল-কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১।
বৃহস্পতিবার নির্বাচনের দিন বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারএ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছেন জোটের প্রতিনিধিদল।
মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ভীতি প্রদর্শনে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে। তাই এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের জন্য ভোট স্থগিতের দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, এখনো ভোটগ্রহণ চলছে এবং বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটছে। এ অবস্থায় এখনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, যাতে একটি সুষ্ঠু ও পরিছন্ন ফলাফল নিশ্চিত করা যায়।
এসব বিষয় আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।অনিয়মের প্রমাণ হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট লিংক জমা দিয়েছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭