প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
নেত্রকোণা-৪ আসনে বড় ব্যবধানে জয় লুৎফুজ্জামান বাবরের

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীক নিয়ে বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আল-হেলাল তালুকদার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনের ১৫০টি ভোটকেন্দ্রের গণনা শেষে লুৎফুজ্জামান বাবর ১ লাখ ৬০ হাজার ৮০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আল-হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।
নেত্রকোণা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ২১৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭