প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
আজ বিকালে সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকাল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। নির্বাচনে বিজয়ের পর দলীয় অবস্থান, সরকার গঠন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জাতীয় ঐক্যের বিষয়ে দিকনির্দেশনা দিতে জনাব তারেক রহমান এই সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। একই সঙ্গে তিনি নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক সংস্কার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কথা বলবেন ।
যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপি নেতা তারেক রহমান। এরপর রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও কোনো সংবাদ সম্মেলন আয়োজন করেননি তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন। তিনিই নতুন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭