প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন যে, বিএনপি সরকারের যাত্রা জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন।
তিনি বলেন, "জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো।"
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে সারজিস আলম পরাজিত হয়েছেন।
এদিকে, সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের এমপিদের উদ্দেশে জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন না।
তিনি বলেন, "আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং এটি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে, তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং শপথ নেওয়ার বিধান নির্ধারণ করতে হবে।"
তিনি আরও বলেন, "এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত হবে। এটি সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পর শপথ নেওয়ার বিধান নির্ধারণ করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি এবং ভবিষ্যতেও চলব।"
সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে আরও বলেন, "আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭