প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় সরকার গঠন ও প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌছে দেন তিনি।
সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি রাষ্ট্রদূত। মূলত সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থ সামাজিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭