প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

ব্যাংককে রাইজিং স্টারস নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল আজ। শিরোপার লড়াইয়ে ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১টায় মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।
প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলার মেয়েরা ।
টুর্নামেন্টের প্রথম আসর ২০২৩ সালে ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও ভারত। সেবার লাল-সবুজের প্রতিনিধিদের ৩১ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতের মেয়েরা।
আজ সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। শিরোপার লড়াইয়ের ম্যাচে ভারতকে হারাতে মুখিয়ে আছে মেয়েরা।
গতকাল এক অডিও বার্তায় পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা জানান, ভারতকে হারানোর আশা করে বলেন, 'আমরা গ্রুপ পর্বের তিনটা ম্যাচ ও সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছি।
আমরা দলগত পারফরম্যান্সে এতদূর এসেছি । আগামীকাল (আজ) আমাদের ভারতের সঙ্গে খেলা। আমরা চাইব আমরা যেন দলগতভাবে খেলতে পারি। এবং টিমের প্রয়োজন অনুযায়ী পারফরম্যান্স করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭