প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
এবার ‘ইনকিলাব জিন্দাবাদ’ বললেন জামায়াত আমির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানকে ঘিরে করা মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার বক্তব্যকে কেন্দ্র করে অনলাইনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
এরই ধারাবাহিকতায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’
অন্যদিকে, ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের পর জুলাই বিপ্লবের দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারী ফেসবুকে দেওয়া স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাদের পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার শুরু হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭