প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে পর্যটকসহ নিহত ১৯

নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গিয়ে পড়ল বাস। রবিবার গভীর রাতের দিকে পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও অনেকে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এ পর্যন্ত মাত্র নয়জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে একজন ব্রিটিশ পর্যটক রয়েছেন।
পুলিশের বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, পর্যটন শহর পোখরা থেকে রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে সোমবার ভোররাতে বাসটি ধাদিং জেলার বেহিঘাট এলাকায় ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর এক নদীতে পড়ে যায়। এলাকাটি কাঠমাণ্ডু থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে।
বাসটিতে ৪৪ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ১৯ জন নিহত ও বাকি ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নিউ জিল্যান্ড ও চীনের একজন করে নাগরিক আছেন। আহতদের কাঠমাণ্ডুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পর্বতময় নেপালে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দেশটিতে সড়ক যোগাযোগ অবকাঠামো দুর্বল। এ কারণে প্রতি বছর নেপালে সড়ক দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭