প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 26, 2026 ইং
জুলাই হত্যা মামলায় কক্সবাজারের সাবেক এমপি বদির জামিন

জুলাই–আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি–কে জামিন দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় র্যাব জানায়, কক্সবাজারের টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে পরিচিত বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুর রহমান বদি। পরবর্তীতে ইয়াবা সংক্রান্ত নানা অভিযোগ ও বিতর্কে জড়িয়ে পড়লে পরবর্তী নির্বাচনে ওই আসনে তার পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭