প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত ৮

ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। খবর এএফপির।
স্থানীয় সময় রোববার করাচিতে সংঘটিত এ ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার এক মুখপাত্র।
ইধি ফাউন্ডেশনের মুখপাত্র মুহাম্মদ আমিন জানান, নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন। তাদের মরদেহ করাচির সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শত শত ইরানপন্থি বিক্ষোভকারী করাচিতে মার্কিন কনস্যুলেটের দিকে মিছিল নিয়ে যান। এক পর্যায়ে তারা দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর চালান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭