প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2026 ইং
চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে নেমে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে নারী এশিয়ান কাপের অভিষেক টুর্নামেন্টের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ নারী দল।
চীনের বিপক্ষে শক্তি-সামর্থ্য সব দিক থেকে অনেক এগিয়ে থাকা সত্ত্বেও বাংলাদেশের মেয়েরা লড়াকু ফুটবল খেলেছে। ৪৪ ও ৪৬ মিনিটে দুটি গোল হজম করার পরও বাংলাদেশের মেয়েরা ম্যাচে হার মানেনি।
সিডনির ৩০ হাজার দর্শকধারণ ক্ষমতাসম্পন্ন কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে চীনের বিপক্ষে বেশ ভালো লড়াই করেছে বাংলাদেশ। খেলার ১৪ মিনিটে ঋতুপর্না চাকমার দুরপাল্লার শটে চীনের গোলরক্ষক দক্ষতা দেখাতে না পারলে গোল পেয়ে যেতে পারতো বাংলাদেশ।
তবে ৪৪ মিনিটে চীনের ওয়াং শুয়াং গোল করেন এবং ৪৬ মিনিটে চীনের ঝ্যাং রুইচের শটে বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে গোল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে চীন বেশ কিছু সুযোগ তৈরি করলেও আর গোল করতে পারেনি তারা।
আগামী ৬ মার্চ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে।
উল্লেখ্য, নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। বাংলাদেশ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭