প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুততর করতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।
এছাড়া পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭