প্রিন্ট এর তারিখঃ Mar 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
আওয়ামীলীগপন্থী সাংবাদিক আনিস আলমগীরের জামিন

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামীলীগপন্থী সাংবাদিকখ্যাত আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। পরে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন ১৫ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং এরপর থেকেই তিনি কারাবন্দি ছিলেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। পরে নিম্ন আদালতে জামিন না পাওয়ায় হাইকোর্টে আবেদন করা হলে আজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭