প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে আজ (শনিবার) ড্রোন হামলা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলা একাধিক সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। একজন কর্মকর্তা জানান, একটি ড্রোন দূতাবাসে আঘাত করেছে এবং নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও হামলার সত্যতা নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরাকের রাজধানীতে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলা চালানো হয়। এই হামলা ইরাকের নিরাপত্তা পরিস্থিতি এবং কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিয়ে আরও উদ্বেগ তৈরি করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭