প্রিন্ট এর তারিখঃ Mar 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
ভোট রক্ষা না করতে পারার দায় এড়ানো সম্ভব নয়- সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে এবং এই দায় তাদের এড়ানো সম্ভব নয়। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে এনসিপি পঞ্চগড় জেলা শাখার ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আমাদের যে ভোট গণনা, সেটি প্রভাবিত করে আমাদের গুরুত্বপূর্ণ বিজয়ের ফলাফল কেড়ে নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আগামী স্থানীয় নির্বাচনে আমাদের ভোট রক্ষা করতে হবে। প্রতিটি কেন্দ্রে আমাদের ভোট রক্ষা করতে হবে।”
তিনি জানান, এনসিপি ১১ দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে বিরোধী দল হিসেবে সংসদে রয়েছে। তিনি স্থানীয় নির্বাচনে দলের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, “আমাদের মধ্যে কাউকে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের চেয়ারম্যান হতে হবে।”
সারজিস আরও বলেন, জনগণ পরিবর্তন চায় এবং রাজপথে ঐ পরিবর্তনের লড়াইয়ের নেতৃত্ব দিতে হবে। তিনি সাহসের বিষয়ে বলেন, “সাহস এতটাই ছোঁয়াচে যে একজন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭