প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 21, 2026 ইং
মিরপুরে ঈদের জামাতে অংশ নিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় আয়োজিত এ ঈদ জামাতে তিনি অংশ নেন।
বিরোধীদলীয় নেতার আগমনকে কেন্দ্র করে এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে নামাজ আদায় করেন।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নেন ডা. শফিকুর রহমান। পরে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, ঈদ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত তার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এছাড়া বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের কথা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭