প্রিন্ট এর তারিখঃ Mar 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
১৪ বছর পূর্তিতে উচ্চশিক্ষায় সেবাদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনি

শিক্ষা সেবাদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনি গৌরবের সঙ্গে তাদের ১৪ বছর পূর্তি উদযাপন করেছে। প্রতিষ্ঠার শুরু থেকেই উচ্চশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং উচ্চশিক্ষায় বৈশ্বিক সুযোগ ও সংযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উচ্চশিক্ষার সুযোগকে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌছে দিতে যাত্রা শুরু করা
বিএইচই ইউনি শিক্ষা খাতে একটি বিশ্বস্ত নাম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। এই দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে কাজ করেছে নিষ্ঠা, উদ্ভাবনী চিন্তা এবং সংশ্লিষ্ঠ কর্মীদের নিরলস পরিশ্রম।
১৪ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির লন্ডনে অবস্থিত কার্যালয়ে বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এমপ্লয়ি পারফরম্যান্স অ্যাওয়ার্ডস। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মীদের কঠোর পরিশ্রম, দায়িত্বশীলতা এবং অসাধারণ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়। আয়োজকরা বলেন, কর্মীদের আন্তরিকতা ও পেশাদারিত্বই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিএইচই ইউনির পক্ষ থেকে তাদের টিম, অংশীদার এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শফিক জানান,আমরা সফলতার সাথে একটি দীর্ঘ সময় পার করে এসেছি। আমরা আজকের দিনটিতে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সবার আস্থা, সমর্থন ও সহযোগিতাই আমাদের আগামী দিনে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে ।

ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি শিক্ষা খাতে আরও ইতিবাচক প্রভাব রেখে শিক্ষার্থী ও অংশীদারদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করবে বলে আশাব্যাক্ত করেন সংশ্লিষ্ঠ সকলে ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭