প্রিন্ট এর তারিখঃ Mar 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক ডিআইজি জলিল মন্ডলকে ট্রাইব্যুনালে হাজির

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় সাবেক পুলিশের ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল জলিল মন্ডলের বাড়ি পাবনায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় দায়িত্বে ছিলেন। এছাড়া, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭