প্রিন্ট এর তারিখঃ Apr 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 2, 2026 ইং
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু - স্বাস্থ্য মন্ত্রী

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। মন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের কারণে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করা হবে, যাতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের দ্রুত টিকা দেওয়া যায় এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
এদিকে, মন্ত্রী বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে এত বড় একটি টিকাদান কর্মসূচি চালু করা হতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার থেকে মাঠপর্যায়ে সরাসরি টিকা দেওয়ার কাজ শুরু হবে।
মন্ত্রী আরও জানান, ইউনিসেফ থেকে টিকা সংগ্রহের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং বর্তমান ঘাটতি দ্রুত পূরণ করা হচ্ছে। ইতিমধ্যেই দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় টিকা ও আনুষঙ্গিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবকদের দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে দ্রুত হামের সংক্রমণ রোধ করা সম্ভব হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭