প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 4, 2026 ইং
মঙ্গল শোভাযাত্রা কিংবা আনন্দ শোভাযাত্রা নয় , শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (৪ এপ্রিল) মাগুরার মহম্মদপুরে আধুনিক মানের জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা’ ও ‘আনন্দ শোভাযাত্রা’র মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। তবে ভবিষ্যতে বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই আয়োজন করা হবে।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য। এটি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়; কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই এ উৎসবের আনন্দে শামিল হন।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আলিয়া আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭