প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 4, 2026 ইং
এআইআইবি প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর একটি প্রতিনিধি দল। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলা, উন্নয়ন কার্যক্রম এবং বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, সরকার এআইআইবির সঙ্গে কীভাবে কার্যকরভাবে কাজ করতে পারে, সে বিষয়েও মতবিনিময় হয়েছে। বিশেষ করে দেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যাংকটির সহযোগিতা নিয়ে উভয়পক্ষ খোলামেলা আলোচনা করেছে।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরেকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পাশাপাশি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭