প্রিন্ট এর তারিখঃ Apr 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে সংসদে বিল পাস

জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে। নতুন এই বিলে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।
এর আগে সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, গুমসংক্রান্ত আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয়, সে জন্য আইনটি আরও যাচাই-বাছাই করা হবে।
তিনি আরও বলেন, ‘বাইরে গুমের বিচার করার ব্যাপারে সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। এই সরকার গুমের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের বিচারের আওতায় আনতে কতটা প্রতিজ্ঞাবদ্ধ, তা এই বিলের মাধ্যমে পুরো সংসদ ও দেশবাসীকে অবহিত করলাম।’
আইনমন্ত্রী জানান, “মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে, সে অবস্থায় গুমের শিকার ব্যক্তিদের প্রতি অবিচার হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, আমরা একই সঙ্গে ১৯৭৩ সালের মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত আইনের মধ্যে গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করেছি। সেখানে তদন্ত হবে, বিচার হবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭