প্রিন্ট এর তারিখঃ Apr 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
ভোলায় গ্রেপ্তার জামায়াতের নারী কর্মী বিবি সাওদার জামিন

ভোলায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রোববার রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের ক্ষণিকালয় নামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার আদালতে তোলার পর জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
পুলিশের অভিযোগ, ফেসবুকে সরকারবিরোধী ও রাষ্ট্র-সম্পর্কিত বিভিন্ন পোস্ট দেওয়ার ঘটনায় ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে আটক করে এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়। এজাহারে আরও বলা হয়, ফেসবুক পোস্টগুলো যাচাই-বাছাই শেষ না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
এর আগে জেলা জামায়াতে ইসলামী সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের অভিযোগে একজন নারী রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার এবং তার মুক্তি চেয়ে তারা প্রতিবাদ জানায় ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭