প্রিন্ট এর তারিখঃ Apr 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
যশোরে শার্শায় ফুলসুরাত ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

ফুলসুরাত ফাউন্ডেশনের ‘শিক্ষা সহায়তা কর্মসূচি-২০২৬’-এর চতুর্থ দিনের অংশ হিসেবে যশোরের শার্শায় আমলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম ও নতুন স্কুলব্যাগ তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের শিক্ষা উপকরণ একটি শিশুর মধ্যে নতুন উৎসাহ তৈরি করে, স্কুলে যাওয়ার আগ্রহ বাড়ায় এবং স্বপ্ন দেখার সাহস জোগায়।
শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও শিক্ষা গ্রহণে অনুপ্রেরণামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক এই সংগঠনটির ভাষ্য, শিক্ষা উপকরণ শুধু তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করে না, বরং শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার পথচলাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।
সংগঠনটির এধরণের কার্যক্রম নিয়ে ফুলসুরাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ শফিক বিশ্বাস জানান , শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। সেই বিশ্বাস থেকেই ফাউন্ডেশনটি শিক্ষা সহায়তা কর্মসূচির মাধ্যমে শিশুদের পাশে দাঁড়াচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭