প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
শার্শার সীমান্তবর্তী বিদ্যালয়ে ফুলসুরাত ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

যশোরের শার্শা উপজেলার প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকা হরিশ্চন্দ্রপুর গোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ফুলসুরাত ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের ‘শিক্ষা সহায়তা কর্মসূচি-২০২৬’-এর পঞ্চম দিনে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম ও নতুন স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।
ফুলসুরাত ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ আরও এগিয়ে নিতে এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। সংগঠনটি জানায় , একটি নতুন খাতা, একটি কলম কিংবা একটি স্কুলব্যাগ শুধু শিক্ষা উপকরণ নয়, এগুলো একটি শিশুর আত্মবিশ্বাস, স্বপ্ন এবং ভবিষ্যৎ গড়ার প্রেরণাও জোগায়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ শফিক বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুই যেন দূরত্ব বা অভাবের কারণে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই ফুলসুরাত ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তিক এলাকায় শিক্ষার্থীদের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭