প্রিন্ট এর তারিখঃ Apr 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
পহেলা বৈশাখ উপলক্ষ্যে তিতুমীর কলেজে বৈশাখী আয়োজন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে উৎসব মুখর পরিবেশে ,বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপনে বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়জন করা হচ্ছে ।
কলেজ প্রশাসন সূত্রে জানা যায় , ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপনে দিনব্যাপী জমকালো সব অনুষ্ঠানের আয়োজন করা হবে । বাঙালির সাংস্কৃতিক ও লোকজ সব ঐতিহ্য তুলে ধরতে আয়োজনে তালিকায় রয়েছে বৈশাখী শোভাযাত্রা,বৈশাখী মেলা ,বিভাগভিত্তিক স্টলসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
প্রতিষ্ঠানটির প্রদানকৃত বিজ্ঞপ্তিতে বলা হয় , উৎসবমুখর পরিবেশ ও যথাযথ সাড়ম্বরে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপন উপলক্ষে আগামী ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনের অনুষ্ঠানসূচী : সকাল ৮:০০ টা বৈশাখী শোভাযাত্রার শুভারম্ভ, সকাল ৮ : ১৫ টা বৈশাখী মেলার শুভ উদ্বোধন, সকাল ৮:২০ টা বৈশাখী মেলার স্টল পরিদর্শন, সকাল ৮: ৩০ টা মুক্তমঞ্চে নববর্ষের অনুষ্ঠানমালা।
বিজ্ঞপ্তিতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭