প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
আমার নামে প্রচারিত সংবাদ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত: সেলিম রেজা

তিতুমীর কলেজে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা৷ এই ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন ।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিভিন্ন মাধ্যমে প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ নেই। একটি বিশেষ মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহল এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবে না এবং সত্য যাচাই করে ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।
এছাড়া তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। অন্যথায়, মিথ্যা ও মানহানিকর প্রচারের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭