প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
যুদ্ধ বন্ধে ফের আলোচনায় লেবানন-ইসরাইল, আজ ওয়াশিংটনে দ্বিতীয় দফা বৈঠক

যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্বিতীয় দফার আলোচনায় বসছে লেবানন ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এ বৈঠকটি স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, আলোচনায় তার দেশের প্রধান অগ্রাধিকার হবে ইসরাইলি হামলার সম্পূর্ণ অবসান, লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, বন্দিদের মুক্তি, আন্তর্জাতিক সীমান্তে লেবাননের সেনাবাহিনীর মোতায়েন এবং ধ্বংস হওয়া অবকাঠামোর পুনর্গঠন শুরু করা।
এর আগে গত সপ্তাহে দুই পক্ষের প্রথম দফার সরাসরি আলোচনা শুরু হয়, যার পর যুক্তরাষ্ট্র-সমর্থিত ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
লেবাননের কর্মকর্তারা আশা করছেন, নতুন এই বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং সংঘাত আরও বিস্তার রোধের পথ বের হতে পারে। তবে হিজবুল্লাহর আপত্তি, সীমান্ত এলাকায় চলমান উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে আলোচনাকে এখনও নাজুক হিসেবেই দেখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭