প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে সমাবেশের ডাক জামায়াতে ইসলামী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এ তথ্য জানিয়ে বুধবার জামায়াতে ইসলামী এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, জামায়াত জোটের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি চলমান রয়েছে। গত শনিবার রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হয়। আগামী শনিবার থেকে দেশের সব মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সমাবেশও হবে। এই কর্মসূচি আগামী ২ মে পর্যন্ত চলবে।
জামায়াতে ইসলামী জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হচ্ছে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা এবং দেশের জনগণের স্বার্থ রক্ষা করা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭