প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক, উঠছে ১৭ প্রকল্প

চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। এটি বর্তমান বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভা।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উত্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে।
এ ছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্পও বৈঠকে উপস্থাপন করা হয়।
এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭