প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2026 ইং
বাংলাদেশের নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পাওয়া যায়নি: ইইউ মিশন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
তিনি বলেন, সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার কারণে ভোটগ্রহণ স্বচ্ছ ছিল। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পক্ষ থেকে ১৯টি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে ছয়টি সুপারিশ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে প্রার্থিতা ও অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন ভবিষ্যতে দেখা যাবে বলে আশা করছে ইইউ।
গত বছরের শেষ দিক থেকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪ জেলায় দায়িত্ব পালন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭