প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
আমরা আল্লাহর আইন চাই, মানুষের আইন নয়:জামায়াত এমপি মুজিবুর রহমান

বাংলাদেশে জামায়াতে ইসলামী (রাজশাহী-১) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, "আমরা আল্লাহর আইন চাই, মানুষের আইন নয়।" তিনি দাবি করেছেন, এ দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করা উচিত এবং যেসব রাজনীতিবিদ আল্লাহর আইনের বিরোধিতা করছেন, তাদের মুনাফেক হিসেবে উল্লেখ করেন।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, "ফখরুল ইসলাম সাহেব বলেছেন, তারা শরিয়তের আইন বিশ্বাস করেন না, তবে নির্বাচনের আগে তিনি আত্মসমর্পণ করে বলেছেন যে, শরিয়তের বিরুদ্ধে কোনো আইন আমরা পাশ করব না।"
তিনি দাবি করেন, ইসলামী আইন চালু করার জন্য একটি ইসলামী বোর্ড গঠন করা উচিত, যা দেশের আইন সংস্কারে পরামর্শ দেবে। তিনি আরও বলেন, "সরকার কোরআনের আইন প্রতিষ্ঠার পথে পদক্ষেপ নেবে, এটা আমাদের দাবি।"
মুজিবুর রহমান বলেন, "দুনিয়া থেকে মৃত্যু নিশ্চিত হলেও, আমাদের আসল গন্তব্য আখেরাত। জনগণের শাসন ব্যবস্থা কোরআনের বিধানে পরিচালিত হওয়া উচিত।"
এ সময় তিনি বাংলাদেশের দুর্নীতির প্রসঙ্গ তুলে বলেন, "আমাদের দেশে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা-ব্যভিচার, চাঁদাবাজি ইত্যাদি চলছে, এসব অন্যায় কাজগুলো দেশের কোন দল করে না, চাঁদাবাজদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।"
সংবিধান সংস্কারের বিষয়ে তিনি আরও বলেন, "আমরা শপথ নিয়েছি, জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করা যাবে না। গণভোট বাতিল হলে সংসদ সদস্য পদও বাতিল হয়ে যেতে পারে।"
তিনি ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "টিকিট বিক্রির প্রসঙ্গ তুলে, কোরআনের একটি আয়াতে ভুল বোঝাবুঝি হচ্ছে, তবে আল্লাহর পথে জানমাল দিতে হবে, না হলে জান্নাত পাওয়া যাবে না।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭