প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠানোর পর আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রেজাউল করিম খন্দকার সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নেবেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। এটিই তার পদত্যাগের মূল কারণ বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭