প্রিন্ট এর তারিখঃ May 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
দক্ষিণ কোরিয়ার জাহাজে বিস্ফোরণে জড়িত নয় ইরান: দূতাবাস

হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
বুধবার (৬ মে) সিউলে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, কোরীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের সামরিক বাহিনী জড়িত—এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তেহরান এসব দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার ঘটে যাওয়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাহাজটিকে বন্দরে ফিরিয়ে আনার পর বিস্তারিত তদন্তের মাধ্যমে ঘটনার কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে তারা।
সূত্র: আল জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭