প্রিন্ট এর তারিখঃ May 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন আশরাফুল ইসলাম

গাইবান্ধা জেলার কৃতি সন্তান, বনানী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা আশরাফুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
তার এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে গাইবান্ধার স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ত্যাগ, ধৈর্য, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নেতাকর্মীদের কাছে একজন নিবেদিতপ্রাণ ছাত্রনেতা হিসেবে পরিচিত।
রাজনৈতিক জীবনে আশরাফুল ইসলাম নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে উঠে আসা এই নেতার ছাত্ররাজনীতির মাঠে ধারাবাহিক ভূমিকা, নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলস প্রচেষ্টা তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
বনানী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের সময়ও তিনি সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার রাজনৈতিক সংগ্রাম, বারবার কারা নির্যাতন সহ্য করা এবং দলীয় কর্মকাণ্ডে অবিচল অবস্থানকে মূল্যায়ন করে তাকে ঢাকা মহানগর উত্তরের সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।
নতুন দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, অতীতের মতো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনকে আরও শক্তিশালী করতে আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাব।’
স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, আশরাফুল ইসলামের নেতৃত্বে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তার অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্বগুণ ভবিষ্যতে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আশরাফুল ইসলামের নতুন দায়িত্ব পালনে সফলতা, রাজনৈতিক জীবনের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা ও স্থানীয় নেতাকর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭